বদলের দুই নেতার বহিস্কারাদেশ প্রত্যারের দাবীতে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার, বাগমারা
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক রেজাউল করিমকে বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবী জানিয়ে গতকাল বুধবার বিকেলে ভবানীগঞ্জ একতা ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদি যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ফ্যাসিষ্টের প্রতি সহানুভুতিশীল কর্মকর্তার পক্ষাবলম্বন করে বক্তব্য প্রদানের মাধ্যমে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ভবানীগঞ্জ যুবদলের দুই নেতার প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ওই প্রেস বিজ্ঞপ্তির প্রেক্ষিতে এই সংবাদ সম্মেলন করেন যুবদলের দুই নেতা জহুরুল ইসলাম ও রেজাউল করিম। সংবাদ সম্মেলনে নিয়ম বহিরভূত তাদেরকে বহিস্কার করা হয়েছে বলে দাবি করে তাদের বিরুদ্ধে আনিত বহিস্কার আদেশ প্রত্যাহারের দাবি জানান ওই দুই নেতা।
এসময় উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক ফিরোজ আহম্মেদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক ক্বারী মকলেছুর রহমান মুকুল, বাবু, নাইম, জাহাঙ্গীর প্রমূখ।
উল্লেখ্য, গত মঙ্গলবার মহিলা দলের ব্যানারে উপজেলা প্রশাসনের বিরুদ্ধে আওয়ামীলীগ প্রীতির অভিযোগ তুলে ভবানীগঞ্জ বাজারে একটি মিছিল করা হয়। ওই মিছিলের প্রতিবাদে উপজেলা বিএনপি, ভবানীগঞ্জ ও তাহেরপুর পৌর বিএনপির নেতৃবৃন্দ এক প্রতিবাদ সভা করে। উক্ত সভায় বক্তব্য রেখেছিলেন জহুরুল ইসলাম ও রেজাউল করিম বলে জানা গেছে।
