রাজশাহীতে আন্তঃধর্মীয় সম্প্রীতি বাস্তবতা ও করণীয় শীর্ষক আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

গতকাল সোমবার রাজশাহী মহানগরীর পোস্টাল একাডেমী মিলনায়তনে আন্তঃধর্মীয় সম্প্রীতিঃ বাস্তবতা ও করণীয় শীর্ষক আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হয়। প্যান রাজশাহীর প্রধান কো-অর্ডিনেটর পবা পিএফজির অ্যাম্বাসেডর আলহাজ্ব শেখ মকবুল হোসেন এর সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী ইসলামিক ফাউন্ডেশনের ডিডি ডা: মো: আসেম আলী, রাজশাহী যুব উন্নয়ন কর্মকর্তা মো: শরিফুল ইসলাম, রাজশাহী মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান, দি হাঙ্গার প্রজেক্ট এর মনিটরিং এক্সপার্ট সাইদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন দিহাঙ্গার প্রজেক্ট এর রিজিওনাল কো-অর্ডিনেটর মিজানুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমআইপিএস প্রজেক্ট এর আঞ্চলিক কোঅর্ডিনেটর শফিকুল ইসলাম। উপস্থাপনা করেন পিএফজির তানোর কোঅর্ডিনেটর মাসুদুল আলম মাসুদ। দিহাঙ্গার প্রজেক্ট এর আয়োজনে অনুষ্ঠিত সংলাপে রাজশাহী জেলা নয়টি উপজেলা এবং নাটোর জেলার গুরুদাস উপজেলার পিএফজি, ওয়াই পিএজি, ওয়েভ এবং বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট