বাগমারায় ভ্রাম্যমাণ আদালতে  দুই ব্যবসায়ীর জরিমানা

স্টাফ রিপোর্টার, বাগমারা

রাজশাহীর বাগমারায় ভবানীগঞ্জ বাজারে কতিপয় অসাধু ব্যবসায়ী পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করে অন্য মোড়ক ব্যবহার করে পরিবেশ নষ্ট ও অস্বস্থিকর তৈরি করছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ জনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এই অভিযান পরিচালনা করেন।

এতে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর ১৪ ও ১৫ ধারায় বাজারের জিরো পয়েন্ট এলাকার ব্যবায়ী আরিফুল ইসলামকে ১০ হাজার ও আকরাম হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে পাট অধিদপ্তরের সহকারী পরিচালক নাদিম আক্তার, এসআই বরুণ ও বাগমারা থানা পুলিশ উপস্থিত ছিলেন। এদিকে বাজারের ফুটপাত দখল করে দোকানপাঠ ও মালামাল রাখায় স্থানীয় দোকানীদের অপসারণ ও যানজট নিরসনে ব্যবসায়ীদের সতর্ক করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। আগামীতে এ ধরনে কাজ বন্ধ করতে অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট