বাগমারায় ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা 

স্টাফ রিপোর্টর, বাগমারা

রাজশাহীর রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক বাসায় গত শুক্রবার (২৪ জুলাই)  গভীর রাতে ককটেল বিস্ফোরণ ও এলোপাতাড়ি গুলিবর্ষণ এর ঘটনায় ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মন্ডলকে প্রধান আসামি করে  অজ্ঞাত আরো ৫০ -৬০ জনের নামে মামলা করেছেন ভবানীগঞ্জ পৌরসভা  বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক হামলাকারীদের গ্রেপ্তার না করায় প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডি এম জিয়াউর রহমান জিয়া। প্রসঙ্গত গত শুক্রবার রাতে বাগমারা উপজেলার চানপাড়া এলাকায় ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আবদুর রাজ্জাকের বাড়িতে ককটেল হামলা হয়। এ সময় গুলিও ছোড়া ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে স্থানীয় জানিয়েছেন। এব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, গত শনিবার রাতেক কটেল বিস্ফোরণ ও এলোপাতাড়ি গুলিবর্ষণ ঘটনা একজনের নাম উল্লেখ প্র্বূক অজ্ঞাত ৫০/৬০ জনের বিরুদ্ধ মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট