নগরীতে আলোচনা সভাও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার

রাজশাহীতে আটকোষী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৪ নভেম্বর) রাতে নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের আটকোষী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুরের গণমানুষের নেতা, পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মো. শফিকুল হক মিলন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মো. মাসুদ ও আব্দুল মতিন। এছাড়া উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা. মাকসুদা বেগম টপি,  আখতারুজ্জামান চ্যারিটেবল ট্রাস্টের সভাপতি ফৌজিয়া আবিদা জেসি, কাবলু, মিলন, শামীম, লিটনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. শফিকুল হক মিলন বলেন, শিশু-কিশোরদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে নতুন প্রজন্মকে মানবিক, সৃজনশীল ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে। এ ধরনের আয়োজন শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট