বাগমারায়া সার সংকট নিয়ে সার ডিলারদের সথে এমপির মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার, বাগমারা

রাজশাহীর বাগমারায়া সার সংকট ও সমাধান বিষয় নিয়ে বিসিআইসি ও বিএডিসি রাসায়নিক সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল রোববার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা কৃষি অফিস সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী। সভায় উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারন কর্মকর্তা ইকবাল হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা  আব্দুর রাজ্জাক, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলার বিসিআইসি’র ডিলার আকারুজ্জামান, হাফিজুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিএডিসির ১৫ জন ও বিসিআইসির ১৮ জন সার ডিলার ও উপজেলায় কর্মরত ৩৫ জন উপসহকারী কৃষিকর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী  ওহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌরসভার আমীর আশরাফুল ইসলাম আশিক ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

মতবিনিময় সভায় বক্তারা সারের ব্যাপক সংকটের কথা স্বীকার করেন। উপজেলায় যে পরিমান সার বরাদ্দ তা চাহিদার তুলনায় প্রায় অর্ধেক । চাহিদা অনুযায়ী সার না পেয়ে কৃষকরা বিপদে আছেন। স্থানীয় ভাবে যে সার বরাদ্দ তা দিয়ে কৃষকদের আলু, সরিষা, ভুট্রা চাষে মিটছে না। এতে যে এলাকায় মৌসুমের রবি শস্য কম, সে এলাকা হতে সার আমদানী করা হলে কৃষিকরা উপকৃত হবেন বলে স্থানীয় সার ডিলাররা মন্তব্য করেন। এ ছাড়া সরকারী ভাবে সারের সুষ্ঠু সরবরাহ, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং বাজার স্থিতিশীলতা বজায় রাখার বিষয়গুলো নিয়ে বক্তারা আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ আব্দুল বারী বলেন, ‘এই এলাকার বেশী ভাগ লোক কৃষির উপর নির্ভশীল, আমি নিজেও কৃষকের সন্তান। এখন রবি মওসুমে কৃষকদের রাসায়নিক সার খুবই প্রয়োজন। সার না পেয়ে কৃষকরা বিপদে আছে। অথচ সরকারী ভাবে সারের পর্যাপ্ত মজুত বলা হচ্ছে। যা মুটেও ঠিক না। তাই সরকারী ও বিরোধী দল সবাই মিলে কৃষকদের সময়মতো ও সঠিক দামে সার সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জুরুরি। তিনি ডিলারদের সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট