বাগমারায় নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, বাগমারা

রাজশাহীর বাগমারায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ও অবরোধ কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন। বৃহস্পতিবার বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদ বাগমারা আসনের ধানের শীর্ষের প্রার্থী উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ এক পথসভায় মিলিত হন। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, ডিএম জিয়াউর রহমান জিয়া। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত বাগমারা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজোহা বাদশা, রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক অধ্যাপক মেসবাহুল হক দুলু,  গনিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুর্তজা মৃধা বকুল, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম, মাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হুজুর আলী,  নরদাশ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল শাহ্,  শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সালাম পারভেজ,  শুভডাঙা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সামা মিষ্টা, গোবিন্দ পাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার সৈয়দ আলী, যোগীপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাষ্টার এনামুল হক, বাগমারা উপজেলা তাঁতি দলের সভাপতি মামুনুর রশীদ মামুন,  রাজশাহী জেলা ওলামা দলের সদস্য ক্বারী মাও মোঃ মকলেছুর রহমান মুকুল, বিএনপি নেতা জিল্লুর রহমান, শাহিন রেজা, মাষ্টার এমদাদুল হক সহ ছাত্রদল, যুবদল, তাঁতিদল, সেচ্ছাসেবক দলের নেতা কর্মী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথি জিয়াউে রহমান জিয়া বলেন, কোনো ধরনের নৈরাজ্য, অস্থিতিশীলতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের অপচেষ্টায় জড়িত কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। তিনি বাগমারায় ২৪’এর ৪ ও৫ আগষ্ট যারা অস্ত্র নিয়ে সন্ত্রসী কার্যক্রম করে ছিল, তাদের ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত অস্ত্রধারীকে দ্রুত গ্রেফতারে আহবান জানান বাগমারায় কর্মরত আইন শৃংক্খলাবানীদের।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট