উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহীর শাহমখদুম দরগাহ’র নবনির্মিত মসজিদ কমপ্লেক্সে নামাজ আদায় শুরু
স্টাফ রিপোর্টার
রাজশাহীর ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ মসজিদের নবনির্মিত চারতলা বিশিষ্ট মসজিদ কমপ্লেক্সে নামাজ আদায় কার্যক্রম শুরু হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের বাস্তবায়নাধীন ‘হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ শরীফের উন্নয়ন (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় নির্মিত এ মসজিদে শুক্রবার (১৩ নভেম্বর) পবিত্র জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নামাজ আদায় কার্যক্রম শুরু হয়। নামাজ শেষে মহানগরবাসীসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পবিত্র জুমার নামাজে অংশ নেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মো. মাহফুজুর রহমান রিটনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নামাজ শেষে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বলেন, “আমি দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ শরীফের নবনির্মিত মসজিদের নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে।
আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. খসরুজ্জামান, রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম ও শফিকুল ইসলাম শাফিক, জয়নাল আবেদীন শিবলী প্রমুখ।
রাসিকের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, ২৪ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে ‘হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ শরীফের উন্নয়ন (১ম সংশোধিত)’ প্রকল্পটি বাস্তবায়ন করছে রাজশাহী সিটি কর্পোরেশন। প্রকল্পটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে জুন ২০২৭ পর্যন্ত। প্রকল্পের আওতায় দৃষ্টিনন্দন প্রবেশগেট ও চারতলা বিশিষ্ট মসজিদ নির্মাণকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে মাজার শরীফ, সীমানাপ্রাচীর, প্রশাসনিক ভবন, ল্যান্ডস্কেপিংসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। এ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে পবিত্র এ স্থানের ঐতিহাসিক গুরুত্ব ও আধ্যাত্মিক পরিবেশ অক্ষুণ্ন রাখার পাশাপাশি এর সৌন্দর্যবর্ধন, অবকাঠামোগত উন্নয়ন এবং দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে।
