রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু  সচেতনতামূলক লিফলেট বিতরণ

ডেঙ্গু নয়, সচেতনতা হোক প্রতিরোধ ,এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি উদ্বোধন করা হয় । বুধবার ১১ নভেম্বর সকাল ১১ টার রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সর্বস্তরের ব্যবসায়ী সংগঠনসহ রাজশাহী বাসির প্রতি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণের উদ্বোধন করা হয়।এসময় উপস্থিত ছিলেন রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সভাপতি আলহাজ্ব ফরিদ মামুদ হাসান, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালসহ ব্যবসায়ী পরিষদের নেতৃবৃন্দ।বক্তারা বলেন সচেতন নাগরিক সুস্থ সমাজ গড়তে হলে আমাদের সচেতন হতে হবে, যে কোনো স্থানে পরিত্যক্ত জমে থাকা পানি পরিষ্কার করুন, আবর্জনা নিয়মিত ফেলুন ,মশা নিধন কর্মসূচিতে অংশ নিন,  ফুলের পাত্রে পানি যেনো জমে না থাকে,  তাহলে আমরা ডেঙ্গু থেকে রক্ষা পাব। পরিশেষে জনগণের মাঝে ডেঙ্গু প্রতিরোধের লিফলেট বিতরণ করা হয়।
 
 
 

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট