ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় মহানগর ছাত্রদলের দোয়া

স্টাফ রিপোর্টার

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় রাজশাহী মহানগর ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিন রায়হান রবিন। সঞ্চালনা করেন সদস্য সচিব মো. এমদাদুল হক লিমন।

উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. খালিদ বিন ওয়ালিদ আবির, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন ও মো. সাফায়েত হোসেন সম্রাটসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে বক্তারা বলেন, মিজানুর রহমান মিনু রাজশাহীর রাজনীতি ও জনজীবনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তিনি অসুস্থ হয়ে পড়েছেন। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি। পরে ভূমিমন্ত্রীর আশু রোগমুক্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট