পুটিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

পুঠিয়া প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়া–তাহেরপুর সড়কে ধানবোঝাই নসিমনের ধাক্কায় পাটবোঝাই টলিগাড়ি উল্টে আয়েজ উদ্দিন মোল্লা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার ধোকড়াকুল আখ সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়েজ উদ্দিন বাগমারা উপজেলার রামরামা থান্দারপাড়া গ্রামের মৃত ফায়াজ মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আয়েজ উদ্দিন ও চালক শুভ তাহেরপুর থেকে প্রায় ১০০ মণ পাট নিয়ে টলিগাড়িতে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথে পেছন থেকে একটি ধানবোঝাই নসিমন ধাক্কা দিলে পাটবোঝাই গাড়িটি উল্টে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন আয়েজ উদ্দিন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর নসিমনটি পালিয়ে যায়। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট