সরদহ রোড রেলওয়ে স্টেশনে ট্রেন বিরতি ও আধুনিকায়নের দাবিতে সমাবেশ স্টেশনে কোন অপরাধ সহ্য করা হবে না: এমপি চাঁদ

চারঘাট প্রতিনিধি

রাজশাহীর চারঘাট উপজেলারশলুয়া ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহি সরদহ রোড রেলওয়ে স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি এবং স্টেশনটির আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সরদহ রোড স্টেশন প্রাঙ্গণে “সরদহ রোড স্টেশন উন্নয়ন কমিটির সভাপতি ও শলুয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।

প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ বলেন, চারঘাট,বাঘা ও পুঠিয়া উপজেলার সর্বস্তরের মানুষের প্রানের দাবিতে রুপান্তরিত হয়েছে সরদহ স্টেশনে সব ধরণের আন্ত:নগর ট্রেনের ষ্টপেজের। আমি চেষ্টা করবো ট্রেন থামানো ও ষ্ট্রেশন আধুনিকায়তনের। ১৯২৯ সালে প্রতিষ্ঠিত ষ্টেশনে কোন ধরনের অপরাধ সহ্য করা হবে না। মাদকের সঙ্গে দলমত নির্বিশেষে জিরো টলারেন্সনীতি অনুসরনের জন্য পুলিশকে কঠোর হতে নির্দেশ দেন এমপি চাঁদ।

দেশ ছেড়ে পাালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে আবুসাইদ চাঁদ বলেন, ভারতেবসে গর্জন শোনাচ্ছে ডিসেম্বরে নাকি দেশে আসবেন। কেউ তো আপনাকে যেতে বলেনি, আপনি আসেন । আসেন বাংলার জনগন আপনাকে কি করে। 

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সাধারন সম্পাদক অধ্যক্ষ নাজমুল হক,উপজেল্ াবিএনপির সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল,চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ স ম আব্দুন নুর,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট,শলুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আরমান আলী মৃধা,সাবেক চেয়ারম্যান জিয়াউল হক মাসুম,ইউসুফপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম রবিন প্রমুখ।

জনসমাবেশে বক্তারা বলেন, চারঘাট অঞ্চলের মানুষের নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থার স্বার্থে সরদহ রোড রেলওয়ে স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজ নিশ্চিত করা এবং স্টেশনের সেবার মান বৃদ্ধি করে তা আধুনিকায়ন করা অত্যন্ত জরুরী। এই অঞ্চলের জনগণের সুদীর্ঘদিনের দাবি বাস্তবায়ন করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। সমাবেশে এলাকার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সাধারণ জনগণ এবং স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট