নগরীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদক কারবারীর কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীতে ভ্রাম্যমান আদালতে তিন মাদক কারবারীকে আটকের পর কারাদন্ড ও অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। গত বৃগস্পতিবার তাকের গ্রেপ্তারের পর এ দণ্ড দেয়া হয়।

নগর পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে চারঘাট থানার শিবপুর গ্রামের মৃত ইকবাল হোসেনের ছেলে আফতাব হোসেন রেন্টু, কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া গ্রামের আসাদুল ইসলামের ছেলে আসাদ (৪০) এবং একই গ্রামের মৃত এনামুল হকের ছেলে নাজমুল হককে (৩৮) মাদকদ্রব্য সেবনের অপরাধে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত (নির্বাহী ম্যাজিস্ট্রেট) রেন্টুকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড, আসাদকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড এবং নাজমুলকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০  টাকা অর্থদন্ড প্রদান করেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট