গ্রেপ্তার

দুর্গাপুরে মাদকদ্রব্যসহ মাদক কারবারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজশাহীর দুর্গাপুরে ৩৪০ গ্রাম গাঁজা, ২৮টি ইয়াবা ও ২৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুল্লাহ (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল গত বুধবার  রাত দেড়টার দিকে দুর্গাপুর থানার ঝালুকা ইউনিয়নের কাঁঠালগ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, কাঁঠালগ্রামের বেলাল হোসেনের টিনের বেড়া ও টিনশেড বসতবাড়ির পশ্চিম পাশের শয়নকক্ষের ভেতর অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে বেলাল হোসেনের ছেলে আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজতে থাকা মাদকদ্রব্য জব্দ করা হয়। জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ৩৪০ গ্রাম গাঁজা, ২৮টি ইয়াবা ট্যাবলেট এবং ২৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেট। প্রাথমিক চিকিৎসা শেষে গ্রেপ্তার আব্দুল্লাহকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট