রাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর প্রধান প্রকৌশলী মোঃ মুখলেসুর রহমানকে অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন) বাপাউবো, ঢাকায় পদোন্নতি পাওয়ায় রাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা যানানো হয়। গতকাল দুপুরে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির উদ্যোগে এক আনন্দঘন পরিবেশে শুভেচ্ছা বিনিময় হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির সভাপতি মোঃ সফিউল আলম বুলু,সিনিয়র সহ-সভাপতি খন্দকার হাসান কবির,সহ-সভাপতি আলী আজম ও খাজা তারেক, সাধারণ সম্পাদক মোঃ শাহীন ইকবাল, সহ-সাধারণ সম্পাদক মোঃ রহিম রেজা রানা, দপ্তর ও তথ্য সম্পাদক শেখ আবু জাফর টুটু,ক্রীয়া সম্পদক মাসুদ পারভেজ। এছাড়াও উপস্থিত ছিলেন সাজ্জাদ হোসেন, আব্দূল মান্নানসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
