পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প
স্টাফ রিপোর্টার
পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হরিপুর ইউনিয়নের চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার এ চিকিৎসা ক্যাম্পের ভার্চুয়ালী উদ্বোধন করেন পবা মোহনপুর আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন। চিকিৎসা নিতে আসা নারী-পুরুষরা বলেন, বিগত ৩০ বছরে এই ধরণের মেডিকেল ক্যাম্প এই চরে হয়নি। এ মেডিকেল ক্যাম্প করার জন্য তারা সংসদ সদস্য এ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলনকে ধন্যবাদ জানান। সেই সাথে এই চরে নিয়মিত এমবিবিএস ডাক্তার দিয়ে চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা করার জন্য সংসদ সদস্যর নিকট দাবি জানান। উল্লেখ্য মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আলাদা আলাদা ক্যাম্প করে দিনব্যাপী সশ্রাধিক নারী পুরুষ ও শিশুদের ফ্রি চিকিৎসা প্রদান করা হয়। এখানে মেডিসিন, গাইনি, সার্জন ও শিশু ডাক্তারগণ চিকিৎসা প্রদান করেন। নারী চিকিৎসকগণ নারীদের চিকিৎসা সেবা প্রদান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক, সহকারী সার্জন ডাক্তার রাহাত আহমেদ, ডাক্তার মাসরুল আরেফিন সিফাত, ডাক্তার নাঈম সিদ্দিক, ডাক্তার এমরান হোসেন ও ডাক্তার নাই মোসাদ্দেক মৃদুল, মেডিকেল অফিসার ডাক্তার শামীমা সুলতানা ও ডাক্তার ফেরদাউস আরা, এস এসে এখন মাসুদুর রহমান ও ফাতেমা বেগম প্রমুখ।
