বাগমারায় উপজেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ
স্টাফ রিপোর্টার,বাগমারা
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রাজশাহীর বাগমারায় উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। সারাদেশে নৈরাজ্য ও সস্ত্রাশী কর্মকান্ডের প্রতিবাদে কেন্দ্রী কর্মসূচির অংশ হিসেবে বাগমারার যুবদলের পক্ষে গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা সদর ভবানীগঞ্জ আলু হাটা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের জিরো পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপজেলা যুবদলের সাবেক আহব্বায়ক আব্দুল মালেক মানিকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল। উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শাহাদত হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, যুবদল নেতা উজ্জ্বল হোসেন প্রমুখ। সমাবেশে প্রধান অতিথি জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল বলেন, ‘দেশে পতিত সরকারে সন্ত্রাসীবাহিনী সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের স্বাভাবিক অবস্থাকে নষ্ট করার কোন অপচেষ্টা সফল করতে দেওয়া হবে না। জনগণের জানমালের নিরাপত্তা এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়ীত্বশীল হতে হবে। বাগমারার বিএনপি’ ও অঙ্গ সংগঠন আগে থেকে ঐক্যবদ্ধ এখনো ঐক্যবদ্ধ রয়েছে। মতের অমিল থাকতে পারে। তবে দলের সাথে সবাই ঐক্যবদ্ধ। কোন রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা, নৈরাজ্য কিংবা জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে।’ দেশে সহিংসতা, নৈরাজ্য প্রতিহত করতে যুবদলের নেতাকর্মীদের তিনি ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
