গ্রামীণফোন বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদের মানববন্ধন

গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ রাজশাহীর উদ্যোগে ৩০ জনের শ্রমিক নিপীড়নের ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে আলু পট্টি মোড় গ্রামীণফোন শ্রমিকদের মানববন্ধনে বক্তারা বলেন, আন্দোলনে আসা নিরীহ ৬ জনকে গ্রেফতার, মামলা দিয়ে শ্রমিকদের কণ্ঠরোধ করা যাবে না,  অবিলম্বে ৫% বিলম্ব বকেয়া পরিশোধ করতে হবে।

উপস্থিত ছিলেন, ইকরামুজ্জামান খান, শামী উদ্দীন, আসিফ হোসেন, সুলতান মাহমুদ, মহিবুল হাসান, অসীম কুমার, মশিউর রহমান, শাহরিয়ার মতিন. আলতাফ গওহোর, উৎপল ভৌমিক, আতাউস সালাম। প্রেস বিজ্ঞপ্তি

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট