রাজশাহীসহ বিভিন্নস্থানে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন
প্রভাত ডেস্ক
‘মানুষ, পৃথিবী সমৃদ্ধির জন্য স্বাক্ষরতা’ এই প্রতিপাদ্য নিয়ে রাজশাহীসহ বিভিন্নস্থানে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবর।
তানোর : তানোরে সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের হয়ে পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে পরিষদ মুল ফটকে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে নির্বাহী অফিসার ইউএনও নাঈমা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী নুর নাহার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা ওয়াজেদ আলী, মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাস আলী, পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, পৌর জামায়াতের সেক্রেটারি জুয়েল উদ্দীন। সহকারী শিক্ষা অফিসার আফজাল হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন।
বাঘা : বাঘায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলার নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার জনাব মামুনুর রহমান। আরও বক্তব্য রাখেন, অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি এবং বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা।
সাপাহার : সাপাহারে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ। এ সময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এএইচএম নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু) প্রমুখ।
