পবায় চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার

রাজশাহীর পবা থানা এলাকায় চুরি যাওয়া একটি ব্যাটারিচালিত ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় চোরাই ভ্যানসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই ভ্যান ও দুই চোরকে গ্রেপ্তার করে।

নগর পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে পবা থানাধীন আলাইবিদিরপুর এলাকা থেকে চোরেরা একটি ব্যাটারিচালিত ভ্যান চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভ্যানের মালিক বিষয়টি পবা থানা পুলিশকে মৌখিকভাবে অবহিত করলে পুলিশ চুরি যাওয়া ভ্যানটি উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। গতকাল বিকেল বিকেল ৪টার দিকে পবা থানা পুলিশ বিদিরপুর এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় জনগণের সহায়তায় একই থানার মধুসূদনপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে মুনজিল আলীকে (৩২) গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে চুরি যাওয়া একটি ব্যাটারিচালিত ভ্যান উদ্ধার করা হয়। গ্রেপ্তার মুনজিল আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী হিসেবে একই থানাধীন আলাইবিদিরপুর গ্রামের মৃত লোকমান মন্ডলের ছেলে রেজাউল করিমকে (৩৩) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মুনজিল আলী এলাকায় সংঘটিত ভ্যান চুরি চক্রের সঙ্গে জড়িত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পবা থানায় চুরির মামলা দায়ের করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট