পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে অভিযানে ৪ জনের কারাদণ্ড
স্টাফ রিপোর্টার
পুঠিয়ার দীঘলকান্দী ও বানেশ্বরে পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে চারজনকে আটপক করেছে। পরে তাদের ভ্রাম্যমান আদালত বসিয়ে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন। গতকাল রোববার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার দীঘলকান্দী ও বানেশ্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দন্ডপ্রাপ্তরা হলো, পুঠিয়ার বানেশ্বরের সিকান্দর আলীর ছেলে নাসির আলী, খুটিপাড়ার নকির উদ্দিনের ছেলে মেহেদী হাসান, দীঘলকান্দীর আব্দুল মান্নানের ছেলে হাফিজুর রহমান রনি এবং খুটিপাড়ার হামিদের ছেলে রফিকুল ইসলাম। পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস আটককৃতদের চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
