বড়াইগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বড়াইগ্রাম প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার চান্দাই ইউনিয়ন বিএনপির উদ্যোগে গাড়ফা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চান্দাই ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল আজিজ।
চান্দাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক আলতাফ হোসেনের সার্বিক সহযোগিতায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসিনুর রহমান মাষ্টার, সাধারন সম্পাদক আব্দুল আওয়াল টিটু, সাবেক সভাপতি আলতাব হোসেন সরদার, সিদ্দিকুর রহমানসহ বিএনপি ও সকল সহযোগি সংগঠনের প্রায় সহস্রাধীক নেতাকর্মী।
এ সময় চান্দাই ইউনিয়নকে মাদক সন্ত্রাস মুক্ত একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবার পক্ষ থেকে সৎ যোগ্য উদীয়মান তরুন নেতৃত্ব আলতাফ হোসেনকে চেয়ারম্যান হিসেবে দলীয় মনোনয়নের দাবি জানান।
