নগরীতে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাব-৫। গত রোববার দিবাগত রাত রাত ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল কাশিয়াডাঙ্গা থানাধীন আরএডি প্রান্তিক আবাসিক এলাকার গোয়ালপাড়া প্লটের উত্তর-পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড অ্যামোনিশন ও একটি পিস্তলের ম্যাগাজিন পাওয়া যায়। তবে অস্ত্রের সঙ্গে কারা জড়িত, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে র্যাব। র্যাবের ভাষ্য, অভিযানের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা অস্ত্রগুলো ফেলে পালিয়ে যায়। তবে অস্ত্রের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ম্যাগাজিন সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
