সাবেক আইজিপি ড. এম. এনামুল হকের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য, রাজশাহীর গোদাগাড়ীর কৃতী সন্তান ড. এম. এনামুল হকের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার  বেলা ১১টায় গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ড. এম. এনামুল হকের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হয়।

এসময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। জানাজায় অংশ নিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, রোববার (৩০ আগস্ট) ভোর ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৮ বছর বয়সে ইন্তেকাল করেন ড. এম. এনামুল হক।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট