সাপাহারে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার
সাপাহার প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিকর্মের চর্চা এবং নতুন প্রজন্মের মধ্যে নজরুলের আদর্শ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নওগাঁর সাপাহারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান টকি, মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির, প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহেদুল্লাহ প্রামাণিক, সাপাহার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচ এম নাজমুল হুদা প্রমুখ।
