বাঘায় মানবন্ধন অনুষ্ঠিত

বাঘা প্রতিনিধি :

রাজশাহীর বাঘা উপজেলার হরিরামপুর গ্রামে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে মানবন্ধন করেছে ভুক্তভুগিরা। গতকাল বুধবার(১৩মে) বেলা ১২ টার দিকে উপজেলার হরিরামপুর গ্রামে রাস্তার পাশে দাঁড়িয়ে মানবন্ধনে অংশ নেন ভুক্তভোগী নারী-পুরুষসহ এলাকার প্রায় অর্ধ শতাধিক বাসিন্দা। মানববন্ধনের ব্যানারে লেখা অনুযায়ী, আঃ আলাম পিতা মৃত চাহার উদ্দীন হরিারামপুর বাঘা,রাজশাহীর জমি বাহার আলী পিতা মৃত আমজাদ আলী বাঘা রাশাহীর বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে মানবন্ধন। মোঃ আলম, হরিরামপুর, বাঘা, রাজশাহীর আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

  মোঃ আলম অভিযোগ করে বলেন, “আমাদের জমি জোর করে দখল করার চেষ্টা চলছে।  আমরা গরীব মানুষ হিসেবে ধনী প্রভাবশালীর হাত থেকে রেহাই পেতে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।

মানবন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীরা বলেন, বিষয়টি দ্রুত সমাধান না হলে  ক্ষতিগ্রস্থ ভুক্তভ’গিরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। এছাড়াও আইন শৃঙ্খলার অবনতি হওযার সম্ভাবনা রয়েছে। গ্রামের প্রবীণ আকরাম খলিফা,আব্দুর রহমান ও আনিসুর রহমানসহ অনেকেই বলেন বহু বছর ধরেই ইমান আলী ও চাহার আলীর ওয়ারিশরাই ভোগ দখল করে আসছেন। এখন আমজাদ আলীর ছেলে বাবর আলী যেভাবে দখলে নিচ্ছেন তাতে করে আলামসহ অন্যদের ঘর ভাঙা পড়বে। তবে পেছনে নিলে উভয়কুল বজায় থাকবে।

এ বিষয়ে বাবর আলীর মুঠোফোনে একাধিকবার ফোন করেও রিসিভ না করায তার বক্তব্য পাওয়া যায়নি। বাঘা থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট