বাগমারায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, বাগমারা

রাজশাহীর বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে গতকাল শনিবার বিকালে মরহুম মুনছুর রহমান মৃধার স্মৃতি স্বরণে ২৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বাগমারা ফুটবল একাডেমী কর্তৃক আয়োজিত অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া। এতে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুুর রাজ্জাক । প্রধান বক্তা ছিলেন তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আ,ন,ম শামসুর রহমান মিন্টু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সামসুজ্জোহা বাদশা, বিএনপি নেতা গোলাম মুর্তজা, এমদাদুল হক, সালাম পারভেজ, আকরাম হোসেন, আলাউদ্দিন আলাল, নাহিদ হোসেন সানি প্রমুখ। মাঠে খেলা পরিচালনায় ছিলেন, আতাউর রহমান, আফজাল হোসেন, লিটন মাহমুদ প্রমুখ। উদ্বোধনী খেলায় মোহনগঞ্জ ফুটবল একাদশ ও বাগমারা ফুটবল একাডেমীর মধ্যে অনুষ্ঠিত খেলায় ট্রাইব্রেকারে বাগমারা ফুটবল একাডেমী ২-০ গোলে বিজয়ী হয়।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট