আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে ২ শিশুর মৃত্যু

ধামইরহাট প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটের আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে শিমুলতলী ব্রিজের পাশে আত্রাই নদীতে এ ঘটনা ঘটে। নিহতরা হলো উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর গ্রামের যুবদল নেতা তহিদুল ইসলামের ছেলে জিসান (৮) ও দেলোয়ার হোসেনের ছেলে তাহমিদ হোসেন (৮)। স্থানীয়রা জানান, সকালে বাড়ির পার্শ্বে আত্রাই নদীতে মাছ ধরতে যায় তারা। পরে তারা নদীতে নামলে নিচের দিকে তলিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান জানান, নদীতে মাছ ধরতে পানিতে নামেন তারা। পরে পানিতে তলিয়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট