মহাদেবপুরে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

মহাদেবপুর প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য বাস্তবায়নাধীন ‘উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় এসব বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৮২ জন শিক্ষার্থীর হাতে একটি করে বাইসাইকেল ও ৫৫ জন নারীর হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।

উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, সাবেক ছাত্রনেতা মো. মিরাজুল ইসলাম মিরাজ, সফাপুর ইউপি চেয়ারম্যান মো. শামসুল আলম বাচ্চু প্রমুখ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট