সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামাল বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১১টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রাজশাহী মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। শুক্রবার (২১ আগস্ট) এক শোক বার্তায় রাসিক প্রশাসক মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট