আজ শুরু হচ্ছে জেলা  প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট

স্পোর্টস রিপোর্টার

ওয়ার্ল্ডকাপ ফুটবলের আদলে আজ শনিবার (২২ আগস্ট) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিযামের ৯টি উপজেলা ও রাজশাহী সিটি কর্পোরেশনের মহানগর ফুটবল দল নিযে মাঠে গড়াছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুনাৃমেন্ট ।  ২২ হাজার দর্শক ধারন ক্ষমতা সম্পন্ন মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে  উদ্বোধনী দিনে বাগমারা উপজেলা ও মহনগর ফুটবল দল অংশ নেবে। এই টুর্নামেন্টকে ঘীরে রাজশাহীতে চলছে সাজ সাজ রব। চলছে স্টেডিয়াম পরিস্কার পরিছন্ন ও স্টেডিযাম গ্যালারী রং করার কাজ শেষ । চলছে ফুটবল টুনাৃমেন্টের ব্যাপক প্রচার প্রচরনা। সবদিক থেকেই রয়েছে প্রস্তুতি। ইতিমধ্যে নাচগানের ট্রায়াল সম্পন্ন করা হযেছে। এই টুনাৃমেন্টের উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু এমপি। উদ্বোধনী দিনে রাজশাহী বিভাগীয় শহরের সকল উর্ধ্বতন সকল স্তরের কর্মকর্তাগনসহ বিভিন্ন দপ্তরের প্রধানগন উপস্থিত থেকে উদ্বোধনী অনুষ্টানের যাত্রা শুরু করবেন বলে জানান রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক ও জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন। এছাড়াও তারা রাজশাহীর ইলেকট্রিক ,প্রিন্ট ও পোর্টাল মিডিয়ার সকল সাংবাদিকগনকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিযেছেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট