গ্রেপ্তার

পত্নীতলায় মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পত্নীতলা প্রতিনিধি

নওগাঁর  পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশ মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় তৈরি অবৈধ মাদকদ্রব্য এসকাপ (ঊঝশঁভ) উদ্ধার করেছে।  এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও পাঁচজনকে গ্রেপ্তার করে  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে

থানা  সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে পত্নীতলা থানাধীন আবাদিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে  গোপিনপর এলাকার নজরুল শাহের ইটভাটা থেকে ঐ এলাকার আমির উদ্দিনের পুত্র রফিকুল ইসলাম (৫২) কে আটক করা হয়। এ সময় রফিকুল ইসলামের হেফাজত থেকে ২০ বোতল ভারতীয় তৈরি অবৈধ মাদকদ্রব্য ইসকাফ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, বুধবার পত্নীতলা থানা পুলিশের অপর একটি  মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে  প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হিসেবে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।  পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট