বড়াইগ্রামে দু’পক্ষের  সংঘর্ষে আহত ৬

বড়াইগ্রাম প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাসস্ট্যান্ডে যাত্রী উঠানোকে কেন্দ্র করে বিআরটিসি ও বেসরকারি বাস বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ও দুটি বাস কাউন্টার ভাংচুর করা হয়।

পুলিশ জানায়,বনপাড়া বাসস্ট্যান্ডে যাত্রী উঠোনো নিয়ে বিরোধ চলছিলো বিআরটিসি ও বেসরকারি বাস বাসের শ্রমিকদের। এর জের ধরে বুধবার  দুপুরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।পাল্টা পাল্টি ভাংচুর করা হয় বিআরটিসি ও গোল্ডেন লাইন পরিবহণের কাউন্টার।এসময় সেখানে  ৫টি মোটরসাইকেল ভাংচুর করা হয়।পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।আহতরা হলেন,হুসেন আলী, আক্তার হোসেন,মোন্তাজ আলী,মকবুলসহ অনেকে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট