বিএমডিএ’র নির্বাহী পরিচালকের দায়িত্ব নিলেন জাহাঙ্গীর আলম

স্টাফ রিপোর্টার

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নবনিযুক্ত নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম খান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল সোমবার সকালে দায়িত্ব নেয়ার পর বিএমডিএ’র প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান ড. এম. আসাদুজ্জামানের কবর জিয়ারত করেন। পরে তিনি বিএমডিএর প্রধান কার্যালয়ে আসলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন কর্মকর্তা-কর্মকর্মচারিরা। এ সময় বিভিন্ন সংগঠন ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকেও তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

যোগদানের পর কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ শুধু একটি প্রতিষ্ঠান নয়, বরেন্দ্র অঞ্চলের কৃষক ও মানুষের জীবন-জীবিকার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের দায়িত্ব পাওয়া তাঁর জন্য সম্মানের পাশাপাশি বড় ধরনের দায়িত্বও। দুপুরে বিএমডিএ‘র  কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নবনিযুক্ত নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম খান। এতে সভাপত্বিত করেন বিএমডিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম। সভায় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবির আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুজ্জামান মনির, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোসাঃ রুবিনা খাতুন, নির্বাহী প্রকৌশলী ও সচিব এনামুল কাদির, নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ, নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল আলী সরকার, নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী সৈয়দ জিল্লুর বারী প্রমুখ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট