বাগমারায় ভ্রাম্যমাণ আদালতে একজনের কারাদণ্ড
স্টাফ রিপোর্টার,বাগমারা
রাজশাহীর বাগমারার গাঙ্গোপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাদিম মোস্তফা (২৩) নামক ব্যক্তিকে এক মাদক সেবীর ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও তাৎক্ষনিক ২ শত টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। ভ্রাম্যমান আদালতে পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
এলাকাবাসী ও আদালত সূত্রে জানা গেছে, এলাকার চিহ্নিত কতিপয় মাদক ব্যবসায়ী ও সেবনকারীর সাথে নাদিম মোস্তফার সাক্ষ্যতা দীর্ঘ দিনের। সোমবার সন্ধ্যার প্রাক্কালে আউচপাড়া ইউনিয়নের হাটগাঙ্গোপাড়া নামক স্থানে জনৈক নাদিম মোস্তফা নেশাগ্রস্ত অবস্থায় এলাকায় অস্বস্তিকর পরিবেশ ও জনগনের শান্তি বিনষ্ট করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে গাজা সেবন ও নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের সম্মুখীন করা হলে সে নিজের অপরাধ স্বীকার করে। ভ্রাম্যমান আদালতে অপরাধ ও অবৈধ মাল রাখার দায়ে অপরাধী নাদিম মোস্তফার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা নগদ ২ শত টাকা অর্থদণ্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন এসআই (নি:) ডি এম জহিরুল ইসলাম ও বাগমারা থানার হাঠাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।
