সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহ দাখিল মাদরাসার ২০ পুরস্কার অর্জন

স্টাফ রিপোর্টার

জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরীর কালচারাল একাডেমি আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘প্রস্ফুটিত প্রতিভা (সিজন-১)’ এবং ‘মাইন্ড ম্যারাথন (সিজন-৩)’-এ ২০টি পুরস্কার অর্জন করেছে তানযীমুল উম্মাহ দাখিল মাদরাসা, রাজশাহী। শনিবার  জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক ও মেধাভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহ দাখিল মাদরাসার শিক্ষার্থীরা কুরআন তিলাওয়াতে ‘ক’ গ্রুপে প্রথম স্থান, ‘খ’ গ্রুপে দ্বিতীয় স্থান এবং একক অভিনয়ে ‘খ’ গ্রুপে প্রথম স্থান অর্জন করে। এ ছাড়া বিভিন্ন ইভেন্টে সাফল্য অর্জন করে মাদরাসাটির শিক্ষার্থীরা সর্বমোট ২০টি পুরস্কার লাভ করে। এ সাফল্যে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে। শিক্ষার্থীদের এমন অর্জনে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন মাদরাসা কর্তৃপক্ষ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট