নগরীতে সামারি ট্রায়ালে একব্যক্তির কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীর কাটাখালী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. অন্তর আলী (২০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কাটাখালী থানা পুলিশ। গত ১৯ নভেম্বর রাত আনুমানিক পৌনে ২টার দিকে শ্যামপুর পশ্চিমপাড়া আজিজুল মোড় এলাকায় স্থানীয় জনগণের সহায়তায় পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। অন্তর চর শ্যামপুর গ্রামের মো. আব্বাস আলী ওরফে আব্বান কসাইয়ের ছেলে।

পরবর্তী সময়ে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আসামি অন্তর ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার অপরাধ স্বীকার করেন। শুনানি শেষে সামারি ট্রায়ালের মাধ্যমে আিদালত তাঁকে ৪ (চার) মাসের কারাদণ্ড প্রদান করেন। মাদকমুক্ত সমাজ গঠনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট