জাতীয় ঐক্য অপরিহার্য
গণহত্যা করে পালিয়ে যাওয়া ফ্যাসিস্টের দোসররা এক মুহূর্তের জন্যও বসে নেই। ভারতের অনুগত ও বশংবদ হিসেবে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে এবং অন্তহীনভাবে ক্ষমতায় টিকিয়ে রাখতে ভারতীয় প্রশাসন যেভাবে ছত্রছায়া দিয়ে এসেছিল, ঠিক একইভাবে হাসিনার পতনের পরও তাঁকে এবং তাঁর দোসরদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে আগলে রেখেছে। তাদের গোয়েন্দা এজেন্ডা এবং আধিপত্যবাদী দূরভিসন্ধির আওতায় পলাতক, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা জুলাই অভ্যুত্থানের পর থেকেই সরকারবিরোধী ও বাংলাদেশবিরোধী তৎপরতা জোরদার করেছে। ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে প্রতিদিনই বিভিন্ন সংগঠনকে রাস্তায় নামিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারের ওপর অব্যাহত চাপ সৃষ্টি করেছে। এর মূল লক্ষ্য ছিল পরিবেশ অশান্ত ও অস্থিতিশীল করে সরকারকে বেকায়দায় ফেলা, জনগণের প্রত্যাশিত সংস্কার থেকে বিরত রাখা এবং পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত অক্ষুণ্ন রেখে পতিত স্বৈরাচারের দোসরদের বিচার ব্যাহত করা ও রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করা। সেই ষড়যন্ত্রের ধারাবাহিক প্রক্রিয়ায় আবারও দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির অপপ্রয়াস দেখা যাচ্ছে। প্রায় দুই দশক পর অবাধ, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতাসীন বিএনপি সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেকায়দায় ফেলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রাজনৈতিকভাবে পুনর্বাসনের লক্ষ্যে তারা আইনগত ও রাজনৈতিক প্রক্রিয়ার বদলে সন্ত্রাস-নাশকতার পথ বেছে নিয়েছে। দেশের অর্থনীতি, বাণিজ্য ও রাজনৈতিক-সামাজিক স্থিতিশীলতা ধ্বংস করে তারা অতীতেও রাজনৈতিক ফায়দা হাসিল করেছে। লগি-বৈঠার সন্ত্রাস চালিয়ে ঢাকার রাজপথে পৈশাচিক কায়দায় মানুষ হত্যার মধ্য দিয়ে ২০০৬ সালে নির্ধারিত নবম জাতীয় নির্বাচন ভ-ুল করে দেশে ওয়ান-ইলেভেনের সরকার কায়েম করে শেখ হাসিনা গর্বের সঙ্গে বলেছিলেন, সেই সরকার তাদের আন্দোলনের ফসল। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র ও অর্থনৈতিক সম্ভাবনার প্রশ্নে আপসহীন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। চীন, পাকিস্তান, তুরস্ক, মালয়েশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের সঙ্গে নতুন উন্নয়ন অংশীদারত্ব এবং কৌশলগত সম্পর্কের বাতাবরণ সৃষ্টির উদ্যোগে তারেক রহমান জাতিকে নতুন আশার আলো দেখাচ্ছেন। এটাই ভারতীয় আধিপত্যবাদী ষড়যন্ত্রকারীদের মাথাব্যথার কারণ। তারা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়। সেই সঙ্গে তাদের ক্রীড়নক শেখ হাসিনা ও তাঁর দোসরদের রাজনৈতিক পুনর্বাসন করতে চায়। তিন-চারটি গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনা ইতোমধ্যেই মৃত্যুদ-প্রাপ্ত পলাতক আসামি। কিছুদিন পরপর তাঁর দেশে প্রত্যাবর্তন ও দলের নেতাকর্মীদের সন্ত্রাসী কর্মকা-ের উসকানির সঙ্গে শেখ হাসিনা ও ভারতীয় পৃষ্ঠপোষকরা সরাসরি জড়িত থাকার অভিযোগ ভিত্তিহীন নয়। ডিসেম্বরে শেখ হাসিনার কথিত দেশে ফেরার আস্ফালনকে ঘিরে গোপালগঞ্জে যে নারকীয় নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে, তা পুরো জাতির জন্য এক অশনিসংকেত। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা করে সুবিধা করতে না পারলেও গোপালগঞ্জে তারা ত্রাসের রাজত্ব কায়েম করতে সক্ষম হয়। মূলত বিএনপি-জামায়াতের অনৈক্য, স্থানীয় প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কারণেই এটা সম্ভব হয়েছে। এহেন বাস্তবতায় প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও চব্বিশের জুলাই অভ্যুত্থানের সময়ের মতো সবাইকে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। গত বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে পতিত স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন। তাঁর এই আহ্বানে বিরোধী দলগুলো সঙ্গে সঙ্গেই সাড়া দিয়েছে। প্রধানমন্ত্রীর সারগর্ভ বক্তব্যে সংসদের টেবিল চাপড়ে সমর্থন দিয়েছেন সরকারি ও বিরোধী দলের সদস্যরা। বিরোধীদলীয় নেতা, জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ঐক্যে ফাটল ধরায় ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিচ্ছে। দুই নেতার একান্ত রুদ্ধদ্বার বৈঠক জাতিকে নতুন আশার আলো দেখাচ্ছে। মতভেদ ভুলে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে পতিত ফ্যাসিস্টের সমর্থক সন্ত্রাসীদের সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহত করতে হবে। অতীতের অভিজ্ঞতার আলোকে বলা যায়, বৃহত্তর জাতীয় স্বার্থে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো স্বৈরাচার ও আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র রুখে দিতে পারে। গণহত্যাকারী পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তাঁর দোসরদের বিচার নিশ্চিত করার গণদাবি বাস্তবায়নই হচ্ছে আইনের শাসন ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত রাখার মূল শর্ত। যদিও বিভিন্ন স্থানে দু-চারটি ককটেল ফাটিয়ে কিংবা চোরাগোপ্তা নাশকতা চালিয়ে সরকারকে ফেলে দেওয়া সম্ভব নয়। তবে এসব কর্মকা- দেশের বিনিয়োগ ও সামাজিক-অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি। তাই সরকার ও দলের অভ্যন্তরে, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টের সিম্পেথাইজার ও দোসরদের চিহ্নিত করে সরিয়ে দিতে হবে। জাতীয় ঐক্যবিরোধী যে কোনো রাজনৈতিক বয়ান থেকে সকলকে বিরত থাকতে হবে।
