বাগমারায় বিদায় অনুষ্ঠানের টাকা না পেয়ে মায়ের উপর অভিমানে আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, বাগমারা

বাগমারায় ঝিকরা ইউনিয়নে ঝিকরা ঠাকুরজি গ্রামে বিদায় অনুষ্ঠানের চাঁদা না পেয়ে মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে মোহনা (১২) নামে এক স্কুলছাত্রী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মোহনা ঝিকরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনার তার মা ও নানীর সঙ্গে ঝিকরা ঠারজি আশ্রয়ন কেন্দ্রে বসবাস করে। এবারে সে ৫ম শ্রেণি সমাপনী পরিক্ষার্থী। বিদায় অনুষ্ঠানে চাঁদা ধরা হয়েছে। চাঁদার টাকা না পেয়ে সোমবার বেলা ১১টার দিকে সকলের অজান্তে মোহনা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পরিবারের আবেদনের পর মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে এবং একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট