দুর্গাপুরে আওয়ামীলীগনেতা গ্রেপ্তার
দুর্গাপুর প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে সন্ত্রাস বিরোধী মামলায় আব্দুস সালাম (৪১) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
জানা গেছে, আব্দুস সালাম উপজেলার নওপাড়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত.নজির উদ্দিনের ছেলে। তিনি শ্যামপুর ৭ নং (ওয়ার্ড) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। গতকাল শনিবার (১৪ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আ’লীগ নেতা আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়। তিনি সন্ত্রাস বিরোধী মামলার তদন্তপ্রাপ্ত আসামি। পৃথক একটি অভিযানে উপজেলার পুরানতাহিরপুর এলাকা থকে ওয়ারেন্টভূক্ত আসামি বেলাল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার বেলাল হোসেন পুরান তাহিরপুর গ্রামেন মেছের কবিরাজের ছেলে।
দুর্গাপুর থানার অফিসার (ইনচার্জ) ওসি পঞ্চনন্দ সরকার বলেন, সন্ত্রাস বিরোধী মামলায় তদন্তপ্রাপ্ত আসামি হওয়ায় আওয়ামী লীগ নেতা আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে।
