মসজিদ মিশন একাডেমীতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার

মসজিদ মিশন একাডেমী স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষাথীদের্র সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ২০২৬ সালে এসএসসিতে যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তাদের নিয়ে  অনুষ্ঠানে বৃহস্পতিবার একাডেমীর অডিটোরিয়ামে অধ্যক্ষ মোঃ শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক  উপ-উপাচার্য (প্রশাসন)  প্রফেসর ড. মোহাম্মদ মইন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, মসজিদ মিশন একাডেমীর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিকা শাখার ইনচার্জ অধ্যাপক মোঃ এনামুল হক, অধ্যাপক মোঃ মাইনুল ইসলাম, মসজিদ মিশন একাডেমী বিনোদপুর শাখার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তার প্রমুখ।  অনুষ্ঠানে প্রধান অতিথি  শিক্ষার্থীদের  লেখাপড়ার সাথে সাথে  নিজেদের আধুনিক চ্যালেঞ্জের মোকাবেলার যোগ্যতা সম্পন্ন নাগরিক হওয়ার আহবান জানান।  প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শিক্ষর্থীদের নিজেদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি আখেরাতমুখী হওয়ারও পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন অধ্যাপক মোঃ সুজাউদ্দৌলা সেলিম। অনুষ্ঠানের শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট