নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
নাচোল প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালিত হয়েছে। আজ শুক্রবার ১৩ই নভেম্বর,নাচোল ডায়াবেটিক সমিতির আয়োজনে সমিতির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে পৌরসভা মিলনায়তনে “ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাঁচাতে পারে জীবন, সুস্থ জীবন ডায়াবেটিস নিয়ন্ত্রণে সম্ভব”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে, আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। ডায়াবেটিসের ভয়াবহতা, নিয়ন্ত্রণ ও করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন সমিতির কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুর রব সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম ও হাফিজুর রহমান, জামায়াতে ইসলামি জেলা শাখার সহকারী সেক্রেটারি ইয়াহ্ইয়া খালেদ, নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান। জামায়াতে ইসলামির উপজেলা আমীর ইয়াকুব আলী ও সাধারণ সম্পাদক মাওলানা মোবারক আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন,পৌর জামায়াতে ইসলামির আমির মুনিরুল ইসলাম বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নূর কামাল, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ। এসময় সমিতির অন্যান্য সদস্য, রাজনৈতিক দলের নেতা-কর্মী, বিভিন্ন ঔষুধ কোম্পানির প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সমিতির অফিস থেকে একটি বর্ণাঢ্য র্যলি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমিতির অফিসে এসে মিলিত হয়।
