সিলেট টেস্টে ম্যাচ ড্র, বাংলাদেশের সিরিজ হার
শেষ সেশনে খেলা হতে পারল ১১ ওভার। ৫ ওভারের ব্যবধানে আউট হলেন তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিম। খানিক পর আলোকস্বল্পতায় বন্ধ হয়ে গেল খেলা। সিলেট টেস্ট সমতায় শেষ হলেও দুই টেস্টের সিরিজে হেরেছে বাংলাদেশ। পঞ্চম ও শেষ দিন শেষ বেলায় বাংলাদেশের স্কোর যখন ৮ উইকেটে ১৮৪ তখন ড্র মেনে নেয় দুই দল। দুই ম্যাচের সিরিজ ওয়েস্ট ইন্ডিজ জিতে নিল ১-০ ব্যবধানে। মিরপুরে হওয়া সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল ৮ উইকেটে। টেস্টের শেষ দিনে ৭৮ ওভারে ৩৬৯ রান তাড়া করা যে কোনো কন্ডিশনেই কঠিন। সেই চেষ্টা খুব একটা করতে পারল না বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজও যথেষ্ঠ সময় পায়নি বাংলাদেশকে অলআউট করার। পুরো ম্যাচে অনেকটা সময় আলোর বাধায় খেলা সম্ভব হয়নি। প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের ইনিংস খেলা তাওহিদ হৃদয় এবার খেলেন ৮২ রানের ইনিংস। গড়েন আরও কিছু রেকর্ড। ৪৯ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন মুশফিকুর রহিম। এই টেস্ট থেকে বাংলাদেশের প্রপ্তি বলতে হৃদয়ের রেকর্ড গড়া এই ইনিংসই। ম্যাচ সেরাও হয়েছেন তিনি। ১৬ উইকেট নিয়ে সিরিজ সেরা জোমেল ওয়ারিক্যান। সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩৫৬, বাংলাদেশ ১ম ইনিংস: ৩৮৬, ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ৩৯৮/৬ ডিক্লে.
বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ৩৬৯) ৫৯ ওভারে ১৮৪/৪ (তানজিদ ২১, শান্ত ১৪, হৃদয় ৮২, মুশফিক ৪৯, লিটন ৭*, মিরাজ ১*; সিলস ৩-০১১-০, জোসেফ ১০-৩-৩১-১, চেইস ১৬-৩-৪৭-০, ওয়ারিক্যান ১৮-৪-৪৪-৩, বিশপ ৯-০-৩৫-০, গ্রেভস ৩-১-৬-০)
দারুণ ব্যাটিংয়ে শতরানের জুটি গড়েছেন তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিম। সিলেট টেস্টে বাংলাদেশ পার করেছে সফল একটি সেশন। ম্যাচের শেষ দিনের দ্বিতীয় সেশনে মোট ৩৪ ওভার ব্যাট করে ১১৩ রান করেছে বাংলাদেশ। এই সেশনে কোনো উইকেট হারায়নি দলটি। সূত্র: ইনকিলাব
