কবে ফিরছেন হাসান মাহমুদ?

কবে ফিরছেন হাসান মাহমুদ?

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সবশেষ ওয়ানডে সিরিজে ছিলেন না হাসান মাহমুদ। ইনজুরির কারণে ওই সময় থেকেই মাঠের বাইরে তিনি। মাঠে ফিরতে কত লাগবে, তা এখনো জানা যায়নি। বিসিবির মেডিকেল বিভাগ সূত্রে জানা গেছে, ফিট হতে আরও সময় লাগবে।

ডান কনুইতে চোট পেয়েছেন বাংলাদেশের পেসার। আসন্ন বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে খেলার সম্ভাবনা নেই হাসানের। রিহ্যাব প্রক্রিয়া অনুযায়ী নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। জানা গেছে নিজের ৭০ ভাগ দিয়ে আপাতত বোলিং করতে পারছেন হাসান।

আগামী মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান দল। আর সেই সিরিজ দিয়েই মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে হাসানের। টিম ম্যানেজমেন্ট তাকে পাকিস্তান সিরিজের দলে চাইছে।

Similar Posts

  • হঠাৎ আন্দোলনে আবাহনী-মোহামেডানের ফুটবলাররা

    দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধির লক্ষ্যে সার্কভুক্ত দেশগুলোর ফুটবলারদের অন্য দেশের লিগে স্থানীয় হিসেবে খেলার নিয়ম চালু করেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। এরই মধ্যে এই নিয়ম বাস্তবায়ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাতেই আন্দোলনে নেমেছে স্থানীয় ফুটবলাররা। সাফের এই নতুন নিয়মের সর্বোচ্চ ব্যবহার করছে ব্রাদার্স ইউনিয়ন। এবারের বাংলাদেশ ফুটবল লিগে…

  • ২৫ বছর পর প্রিমিয়ার লিগে কভেন্ট্রি

    ২৫ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শীর্ষ লিগে ফিরেছে কভেন্ট্রি সিটি। শুক্রবার ব্ল্যাকবার্নের মাঠে ১-১ গোলে সমতা করে তারা দ্বিতীয় স্তরের লিগ থেকে পদোন্নতি নিশ্চিত করেছে। পদোন্নতি নিশ্চিত করতে তাদের দরকার ছিল মাত্র এক পয়েন্ট। দলের প্রধান কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা শেষ মুহূর্তে সমতা ফিরিয়ে আনে। ম্যাচের শেষ দিকে ববি থমাসের হেড থেকে আসে সমতাসূচক…

  • মোস্তাফিজের পরিবর্তে আইপিএলে সুযোগ পেয়ে বিপদে তারকা

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসর চলছে। ফ্র্যাঞ্চাইজি এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) খেলার সুযোগ পান বাংলাদেশ দলের তারকা পেস বোলার মোস্তাফিজুর রহমান। কিন্তু ভারতের উগ্রহিন্দুত্ববাদীদের হুমকির মুখে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। মোস্তাফিজ ইস্যুত নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে…

  • কোহলিকে ছাড়িয়ে 'প্লুটো' থেকে 'বুধ' হওয়ার অপেক্ষায় বেনেট

    ছোট দলের বড় তারকা এখনো হয়ে ওঠেননি। তবে সে পথেই আছেন বলা যায়। আর সমস্যাটাও ঠিক এখানেই। ছোট দলের বড় তারকা হয়ে গেলে সংবাদ সম্মেলনে তো সবাই তাঁকে চিনতেনই। ব্রায়ান বেনেটের কপাল খারাপ। চিদাম্বরম স্টেডিয়ামে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এক সাংবাদিক তাঁকে চিনতে পারলেন না। বেনেটকে সেই সাংবাদিকের প্রশ্ন, ‘বেনেটের সেঞ্চুরির সুযোগ ছিল। আপনাদের ব্যাটাররা…

  • |

    জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফল

    প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী স্যাটেলাইট টাউন হাই স্কুল ১০  উইকেটে হারায় দারুশা উচ্চ বিদ্যালয়কে। গতকাল বৃহস্প্রতিবার(১৬ এপ্রিল) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে  টসে হেরে দারুশা উচ্চ বিদ্যালয় ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ৭১ রান। দলের পক্ষে সর্বোচ্চ আদিল ১৯ ও জাবির ১২ রান করে। বিপক্ষ দলের পক্ষে রিফাত ৩০,…

  • টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

    মালদ্বীপের রাজধানী মালেতে নাটকীয় এক ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। শুক্রবার (০৩ এপ্রিল) রাতে নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় তুলে নিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ।যুক্তরাষ্ট্র প্রবাসী ফরোয়ার্ড রোনান সুলিভান এমন প্রবল চাপের মুহূর্তে অনুপম সাহসের পরিচয় দিয়ে এবং নিজের সামর্থ্যের ওপর অটল…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *