নওগাঁর নিয়ামতপুরে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ
নিয়ামতপুর প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে র্যালি, আলোচনা সভা এবং যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন।অনুষ্ঠানে যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে যুব ঋণের চেক ও প্রশিক্ষণ-সংশ্লিষ্ট সনদপত্র বিতরণ করা হয়।বক্তারা বলেন, দেশের উন্নয়নে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারলে বেকারত্ব হ্রাসের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এ সময় যুবসমাজকে দক্ষতা অর্জন করে কর্মসংস্থান সৃষ্টিতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
