সাংবাদিক বিশ্বজিৎ সরকার মনি আর নেই
নওগা প্রতিনিধি
নওগাঁ জেলা পুজা উৎযাপন পরিষদের সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ সরকার মনি পরলোকগমন করেছেন (ওঁ দিব্যান্ লোকান্ স্ব: গচ্ছতুঃ)। রবিবার (১নভেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিশ্বজিৎ সরকার মনি দীর্ঘদিন ধরে নানা হার্ট, ডায়াবেটিকসসহ বিভিন্ন শারিরীক জটিলতায় ভুগছিলেন এবং নিজ বাড়িতে থেকে চিকিৎসকরে পরামর্শে চিকিৎসা নিচ্ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিশ্বজিৎ সরকার মনি দীর্ঘদিন দৈনিক জনকন্ঠ পত্রিকায় সাংবাদিকতা করেছেন। তিনি ছিলেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা পুজা উৎযাপন পরিষদের সহ-সভাপতি। তাঁর বাড়ি পৌরসভার পিরোজপুর এলাকায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর।
