নিয়ামতপুরে অবহিতকরণ কর্মশালা

নিয়ামতপুর প্রতিনিধি

নওগাঁর  নিয়ামতপুরে ‘সিভিল সোসাইটি লিডারশিপ ইন মোবিলাইজিং ফর বেটার ওয়াশ (ঈখওগই)’ শীর্ষক প্রকল্পের উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সুইডেন সরকারের অর্থায়নে ডাসকো ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশের সহযোগিতায় কর্মশালার আয়োজন করা হয়।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুনের সভাপতিত্বে এবং অ্যাডভোকেসি রওনক লায়লার সঞ্চালনায় কর্মশালায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও লক্ষ্য-উদ্দেশ্য উপস্থাপন করেন প্রকল্প ব্যবস্থাপক মোহা. নেহাল আজমত মহি, এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন,

ডাসকো ফাউন্ডেশনের পরিচালক (প্রোগ্রামার) জাহাঙ্গীর আলম খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বাবুল আক্তার, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল মান্নান, ঈখওগই প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মশালায় নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ডঅঝঐ) নিশ্চিতকরণে জনসচেতনতা বৃদ্ধি, নাগরিক সমাজের নেতৃত্ব ও অংশগ্রহণ জোরদার এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন অংশীজনের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট