যুদ্ধ বন্ধে প্রভাবশালী মুসলমান দেশগুলোর সঠিক উদ্যোগ
মধ্যপ্রাচ্যে নতুন করে সর্বাত্মক যুদ্ধ এড়ানো এবং মধ্যপ্রাচ্যসহ বৃহত্তর অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে ইরানের রাজধানী তেহরানে ‘মক্কা এলায়েন্স’-এর সদস্য সউদী আরব, তুরস্ক ও পাকিস্তানের জ্যেষ্ঠ প্রতিনিধিরা গত সোমবার এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৈঠকে আঞ্চলিক সহযোগিতা আরও সুদৃঢ় করতে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন ইরান ও তিন মুসলিম পরাশক্তির প্রতিনিধিরা। ফার্স নিউজ এজেন্সি এক প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে জানিয়েছে, মক্কা এলায়েন্সের সদস্য দেশগুলোর সাথে ইরানের এই বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। বৈঠকে অংশগ্রহণকারী পক্ষগুলো চার আঞ্চলিক দেশের পার¯পরিক স¤পর্ক ও সহযোগিতা বৃদ্ধিতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। ইরানের প্রভাবশালী সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উপ-সচিব আলী বাঘেরি কানি বলেছেন, আঞ্চলিক নিরাপত্তা সুসংহত করার লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে সউদী আরবের পক্ষে নেতৃত্ব দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন। মধ্যপ্রাচ্যকে বড় ধরনের অস্থিতিশীলতার হাত থেকে রক্ষা করতে আঞ্চলিক মধ্যস্থতাকারীদের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে এই সফর অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, এ বছরই সউদী আরব, তুরস্ক ও পাকিস্তান মিলে ‘মক্কা প্যাক্ট’ নামে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। ইরানের সাথে তিন দেশের এটিই প্রথম উচ্চপর্যায়ের যৌথ বৈঠক। বহু বছর ধরে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো মুসলমানদের উপর যে অন্তহীন যুদ্ধ চাপিয়ে ইরাক, সিরিয়া, লিবিয়া, আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধ চাপিয়ে দেশগুলোকে ধ্বংস করে দিয়েছে। মুসলমান দেশগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে, তা ছিল অকল্পনীয়। সর্বশেষ যুক্তরাষ্ট্র ও ইসরাইল মিলে ইরানকে একরাতে ধ্বংস করে দেয়ার লক্ষ্যে যে যুদ্ধ শুরু করে, তাতে তাদের শক্তি কতটুকু তা বিশ্বের কাছে উন্মুক্ত হয়ে গেছে। এ যুদ্ধে প্রমাণিত হয়েছে, যুক্তরাষ্ট্র এতদিন নিজেকে যেভাবে একনম্বর পরাশক্তি জাহির করে সারাবিশ্বে ছড়িয়ে ঘুরিয়ে দাদাগিরি করেছে, বাস্তবে সে যথেষ্ট দুর্বল। ইরানযুদ্ধ করতে গিয়ে তার অস্ত্রভা-ারে টান পড়েছে। যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো তার রসদ নেই। এমনকি, তার যুদ্ধ জাহাজে হুথিদের আক্রমণ ঠেকাতেও সে ব্যর্থ হয়েছে। যুদ্ধের ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, যুক্তরাষ্ট্র কখনোই কোনো যুদ্ধে বিজয়ী হতে পারেনি। আফগানিস্তানে বিশ বছর যুদ্ধ করে তাকে রাতের আঁধারে পালিয়ে আসতে হয়েছে। এবার ইরানযুদ্ধ শুরু করে পালানোর পথ খুঁজছে। তবে মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশগুলো এই যুদ্ধ বন্ধ করে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য ইরানের সাথে যে বৈঠক করেছে, তা ইতিবাচক। যুদ্ধ বন্ধে পাকিস্তান ও কাতার আগে থেকেই যুক্তরাষ্ট্র ও পাকিস্তান মধ্যস্থতা করে আসছিল। এবার সেই ধরাবাহিকতায় ইরানের সাথে মক্কা এলায়েন্সের বৈঠক হওয়া বিশ্বব্যাপী আশার সঞ্চার হয়েছে। আমরা মনে করি, এটাই হওয়া উচিৎ। যুদ্ধ বন্ধে এটাই সঠিক পথ, শুভ উদ্যোগ। এতে একদিকে যেমন মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ হয়ে স্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে, তেমনি প্রভাবশালী মুসলমান দেশগুলো একছাতার নিচে আসবে এবং মুসলমি বিশ্বের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ দৃঢ় হবে। ইসলামিবই খুঁজুন
