রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

হাসপাতালে ভর্তির ১২ মিনিট পরেই ডেঙ্গুতে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আব্দুল হাসিব (২৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল হাসাপাতালের মুখপাত্র ডা. শামীম আহমেদ। শনিবার (২৫ অক্টোবর) রাত ১০টা ৪০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। এর মাত্র ১২ মিনিট আগে তিনি হাসপাতালে ভর্তি হন। হাসিবের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়।হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানান, শনিবার রাত ১০টা ২৮ মিনিটে রাসেলকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ১০টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় নতুন ৫২ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, আর ছাড়পত্র পেয়েছেন ৩০ জন। বর্তমানে ২০১ ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট