নগরীতে ভ্রাম্যমাণ আদালতে দু’জনের কারাদণ্ড
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শাহমখদুম থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ভ্রাম্যমাণ আদালতে দুই জনের কারাদণ্ড দেওয়া হয়। গতকাল সোমবার শাহমখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নগরের বোয়ালিয়া থানার শিরইল কলোনী গ্রামের মৃত খালেকের ছেলে মো: লিটন এবং শাহমখদুম থানার হরিয়ার ডাইং গ্রামের মো: ফুয়াদ আলীর ছেলে মো: সাজিউল ইসলামকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত (নির্বাহী ম্যাজিস্ট্রেট) লিটনকে ৪৫ (পয়তাল্লিশ) দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং সাজিউলকে ১ মাস বিনাশ্রম কারাদল্ড ও ৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মাদকবিরোধী অভিযান ও আইনানুগ কার্যক্রমের মাধ্যমে মাদকসংক্রান্ত অপরাধ দমনে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।
